বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর স্মরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

ইউনুছ আলী,পাইকগাছা(খুলনা):

পাইকগাছা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ খুলনা জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক অাহবায়ক গাজী মোহাম্মদ অালী করোনায় অাক্রান্ত হয়ে যাওয়ায় তারজন্য হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সদ্য প্রয়াত পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ অালীর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জানিয়েছেন। হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের অাহবায়ক শেখ বেনজির অাহমেদ বাচ্চুর উদ্যোগে সকল ওয়ার্ডের অাওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কায়মনোবাক্যে অাল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রতিটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্হিত থেকে হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের সদস্য সচিব গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। স্মরণ অালোচনা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের অাহবায়ক শেখ বেনজির অাহমেদ বাচ্চু। তিনি সকল ওয়ার্ডে বলেন গাজী মোহাম্মদ অালী ছিলেন অাওয়ামীলীগের দুঃশসময়ের কান্ডারী,নৌকা প্রতিকের মাধ্যমে তাকে বিজয়ী করেছিলাম অাগামী উপনির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে সকলে অাহবান ব্যক্ত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।