
ইউনুছ আলী, পাইকগাছা(খুলনা)
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী জনবান্ধব নেত্রী।
যার নাম পাইকগাছা উপজেলার মানুষের অন্তরের মনিকোঠায় দীপ্তিময় হয়ে আলো ছড়াচ্ছে তিনি হলেন পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালী। একজন সৎ, , দক্ষ ও মানবিক উপজেলা চেয়ারম্যান হিসেবে ইতোমধ্যে যিনি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ন হয়ে তিনি উপজেলা চেয়ারম্যান সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিয়েছেন। অত্যাচারিত, অবহেলিত আর নিগৃহীত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সকলের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়েছেন। নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
মানবসেবায় নিজেকে ব্রতী করেছেন মহৎপ্রাণ এই উপজেলা চেয়ারম্যান । এছাড়া সকল শ্রেণীপেশার মানুষকে সমান চোখে সবসময় আইনি সেবা দিয়ে তিনি নিষ্ঠা ও সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। খুলনা বাল্যবিবাহ ও মাদকবিরোধী অভিযানেও সাফল্য অর্জন করেছেন তিনি ইতি মধ্যে। চৌকস এই উপজেলা চেয়ারম্যানের দক্ষতায় বেড়েছে উপজেলা পরিষদের কর্মক্ষমতা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের খুবই কাছে।নানা সামাজিক কর্মকান্ডেও অগ্রভাগে থাকেন তিনি।
পাইকগাছা উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়ানে রাত দিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন তিনি। এলাকাবাসী জানান, পাইকগাছা উপজেলার সাধারণ মানুষ যেমনটা আশা করেছিল তিনি ঠিক তেমনই মানুষের মনের ভিতরে অল্প সময়ে বিশ্বাস করে নিয়ে সুখে দু:খে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
মিষ্টভাষী, দায়িত্বশীল ও মানবিক হৃদয়ের অধিকারী জিবনের মায়া ত্যাগকরে এ মহামারীতেও রাতদিন খাবার পৌছে দিয়েছেন মানুষের মাঝে ।করোনা ভাইরাসকে ভয় না করে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। আমরা দেখেছি তিনি করোনা ভাইরাস প্রতিরোধ করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন।
পাইকগাছা উপজেলায় খেটে খাওয়া মানুষের পাশে সবসময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। চেয়ারম্যানরা যে জনগণের প্রকৃত বন্ধু তার প্রমান তিনি করে দেখিয়েছেন। ভবিষ্যতেও তার কর্মের মাধ্যমে সাধারণ জনগণের আস্থার প্রতিক হয়ে উঠবেন এটাই আশা করে পাইকগাছা উপজেলা বাসি।
পাইকগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী দৈনিক নতুন সূর্যকে বলেন, আমি মানুষের মাঝে আজ আল্লাহকে পাইছি, আমি যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য করে যাবো। আমার এলাকায় কোনো মানুষ না খেয়ে থাকবে না সরকার সাধরণ মানুষের দেখার জন্য আজকে আমাকে পাইকগাছা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান করছেন।আমি যত সময় বেঁচে থাকবো সাধরণ মানুষের জন্য ও পাইকগাছা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করবো ইনশাআল্লাহ।
সমস্ত দুর্যোগের সময় নিজেই জনগণের জন্য কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার গড়ুইখালী ইউনিয়নে আমাবশ্যার সময়ে পুরুষদের সাথে কর্দমাক্ত অবস্থায় কাদামাটি কেটে কাদা দিয়েই বেড়িবাঁধের কাজ করেছেন যা অনন্য।