
মোমিনুল ইসলাম,কয়রা(খুুুুলনা)
প্রাকৃতিক দূর্যোগের ভয়াল থাবা বারবার হানা দিচ্ছে কয়রা উপকূলীয় অঞ্চলে। প্রকৃতি যেন তার সর্বগ্রাসী রুপ দেখানোর জন্য বেছে নিয়েছে কয়রা নামক উপকূলী অঞ্চলটিকে।
যার আঘাতে বিধ্বস্ত কয়রার প্রতিটি গ্রাম।
নদী ভাঙ্গন কিংবা জলোচ্ছ্বাস যেন কয়রার মানুষের স্বাভাবিক জীবন যাপনে সবচেয়ে বড় বাধা।
নদী ভাঙ্গন গ্রাস করছে হাজার হাজার একর ফসলি জমি। সহস্র পরিবারকে করে দিচ্ছে নিঃস্ব। কপোতাক্ষ যেন কয়রার দুঃখ।

কিন্তু এতোসব কিছুর মধ্যে ও কয়রার সাধারন জনগন যে জিম্মি রাজনীতির রোষানলে। বিগত কয়েক যুগ ধরে এই প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকছে কয়রার জনগন। কিন্তু এখানের কোনো জনপ্রতিনিধি তাদের জন্য কিছুই করে দেখাতে পারে নাই।
তথ্য মতে,নদী ভাঙ্গন রোধে সরকারি কোষাগার থেকে আসছে কয়েক কোটি টাকার বাজেট, কিন্তু বাজেটের যথাযথ ব্যবহার হয়নি একবারও। যার ফলে, প্রতি বছরেই নদী ভাঙ্গনের কবলে পড়তে হয় কয়রাকে।

সাধারন মানুষের দাবি,স্থানীয় জনপ্রতিনিধিদের নিজেদের মধ্য হিংসাত্মক রাজনীতির কারণে নদী ভাঙ্গন রোধে সুফল পাচ্ছে না তারা।
তাদের দাবি,তারা একটি টেকসই ভেঁড়িবাধ চায়।
কিন্তু আজ অব্দি এখনো কয়রার মানুষের এই স্বপ্ন পূরনে ব্যর্থ স্থানীয় জনপ্রতিনিধিরা।
আর সেই ব্যর্থতার নেপথ্যে রয়েছে বৈরি রাজনীতির কলকাটি।
বিধিবাম কয়রার মানুষের, যেখানে স্বাভাবিক জীবন যাপনের আশা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন টুকুও কেড়ে নিচ্ছে বৈরি রাজনীতি।