
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী
সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন মৃধার সঙ্গে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাগরিব বাদ অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন মৃধা বলেন- সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। কলারোয়ার এই জনপদে শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদেরকে সহযোগিতার আহ্বান জানান।
থানাকে সেবার কেন্দ্রবিন্দুতে রূপ দিতে জনবান্ধব পুলিশি সেবা প্রতিষ্ঠার কথা উল্লেখ পূর্বক সংবাদ কর্মীদের লেখনির মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরার আহবান জানিয়ে তিনি আরও বলেন- সাংবাদিকদের সবধরনের ভালো কাজে পুলিশ সবসময় পাশে থাকবে।
মতবিনিময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা: হাফিজুর রহমান,
এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কলারোয়া প্রতিনিধি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ,সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি এস এম জাকির হোসেন, সহ-সভাপতি এম এ কাশেম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মোজাফ্ফার হোসেন পলাশ, সহ -সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি এস এম ফারুক হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক প্রতিদিনের কথা’র কলারোয়া উপজেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল দৈনিক নতুন সূর্য এর প্রধান বার্তা সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক ও দৈনিক কাফেলা পত্রিকার মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি গোলাম রসুল, নির্বাহী সদস্য ও দৈনিক দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ও দৈনিক নতুন সূর্যের ব্যবস্থাপনা সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ রিপন, দৈনিক নতুন সূর্য এর সহ-সম্পাদক মোর্তজা হাসান প্রমুখ।