বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিপিএলে ফরচুন বরিশাল দলে সাকিবের নেতৃত্বে মাতাবেন গেইল
বিপিএলে ফরচুন বরিশাল দলে সাকিবের নেতৃত্বে মাতাবেন গেইল

বিপিএলে ফরচুন বরিশাল দলে সাকিবের নেতৃত্বে মাতাবেন গেইল

নতুন সূর্য ডেস্কঃ

বিপিএলের অষ্টম আসর শুরুর আগে সম্পন্ন হয়েছে খেলোয়াড় ড্রাফট। আজ সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ড্রাফট অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণকারী ৬টি দল তাদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে।

অবশ্য নিলামের আগেই দেশের একজন আর বিদেশি তিন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পেয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আফগানিস্তানের মুজিব উর রহমান, শ্রীলংকার দানুশকা গুনাথিলাকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে দলে নেয় বরিশাল।

প্লেয়ার্স ড্রাফট থেকে দলটি নেয় উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসানের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের।

নিলামে লোকাল ক্রিকেটারদের মধ্য থেকে বরিশাল নেয় মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুরকে।

বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে বরিশাল নেয় ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাককয় ও আলজারি জোসেফ ও শ্রীলংকার নিরোশান ডিকওয়েলাকে।

দলটির ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান জানান, আমাদের টিমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন। সাকিবই আমাদের দলের অধিনায়কের ভূমিকা পালন করবেন।

ফরচুন বরিশালে যারা খেলবেন

দেশি ক্রিকেটার– সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

বিদেশি ক্রিকেটার– ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), নিরোশান ডিকওয়েলা (শ্রীলংকা), দানুশকা গুনাথিলাকা (শ্রীলংকা), ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান) ও আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।