মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চুয়াডাঙ্গায় গণধর্ষণের পর গৃহবধূকে বাড়ি পৌঁছে দিল ধর্ষকরা
চুয়াডাঙ্গায় গণধর্ষণের পর গৃহবধূকে বাড়ি পৌঁছে দিল ধর্ষকরা

চুয়াডাঙ্গায় গণধর্ষণের পর গৃহবধূকে বাড়ি পৌঁছে দিল ধর্ষকরা

`জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা:

ফিল্মি স্টাইলে গৃহবধূকে তুলে নিয়ে পালাক্রমে তিন ঘণ্টা ধর্ষণ করা হয়। পরে অসুস্থ হয়ে গেলে ওই গৃহবধূকে গভীর রাতে বাসায় পৌঁছে দিয়ে যায় ওই ধর্ষকেরা।

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের নীলা মোড়ে গত ২৫ ডিসেম্বর দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর লোকলজ্জার ভয়ে দু’দিন চুপ থাকেন ওই গৃহবধূ। অবশেষে বিষয়টি পুলিশকে জানালে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযুক্ত তিনজনের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দু’জন হলেন- রুবেল হোসেন (৩২) ও নাজিম হোসেন (৩০)। বিল্লাল হোসেন নামের অপর অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছেন।

মামলার সূত্রে পুলিশ জানায়, গত শনিবার খেজুরের গুড় কিনতে জনৈক আব্দুল আলীমের বাড়ি যান ওই গৃহবধূ। রাত ৮টার দিকে পাখিভ্যানে করে বাড়ি ফেরার সময় তিনজন মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে। এরপর ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যায়। ঘটনার সময় ভ্যানচালক বাধা দিলে তাকে মারধর করে অভিযুক্তরা।

পরে তারা গৃহবধূকে পৌরসভার বুজরুক গড়গড়ী মাদারতলা রোডের ইটভাটার পার্শ্বে আমবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর রাত ১২টায় ওই গৃহবধূকে তার বাড়িতে দিয়ে যায় ধর্ষকরা।

লোকলজ্জার ভয়ে দু’দিন চুপ থাকার পর সোমবার রাতে ধর্ষক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলেও বিল্লাল হোসেন নামে অপরাজন পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গত ২৫ ডিসেম্বর রাতে আসামিরা গৃহবধূকে ধর্ষণ করে পরে বাড়িতে দিয়ে যায়। লোকলজ্জার ভয়ে গৃহবধূ মুখ খোলেননি। সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।