
জাহাঙ্গীর হোসেন দাকোপ প্রতিনিধি : কোনভাবেই বিতর্কিতদের হাতে নেতৃত্ব না যায় সেদিকে নেতাকমীদের সজাগ থাকতে হবে। সাংগঠনকে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডে যাচাই বাছাই করে কমিটি গঠন করতে হবে । সোমবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা আওয়ামীলীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ কথা বলেন। তিনি আরো বলেন, খুব তাড়াতাড়ি পাটকল শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধের জন্য কাজ চলছে, অচিরেই শ্রমিক ভাইয়েরা টাকা পয়সা পাবেন।
প্রধান বক্তা মহানগর আওয়ামীলীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, আগামীতে দুই দুইটি নির্বাচন এগিয়ে আসছে সেকারনে দলকে সুসংগঠিত করতে মাঠ পর্যায়ের নেতাদের নির্দেশ প্রদান করেন।
খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএম ছানাউল্লাহ নান্ন্রু সভাপতিত্বে এবং থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মনিরুল ইসলাম বাসারের পরিচালনায় কর্মীসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ¦ আশরাফুল ইসলাম, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, থানা আওয়ামীলীগ নেতা এবং ওয়ার্ড নেতা যথাক্রমে কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর পারভীন আক্তার, সৈয়দ আরব আলী, সমীর কুমার , আব্দুস সাত্তার লিটন, কাজী এনায়েত আলী আলো, জাকির হোসেন, মোঃ শফিউল্লাহ, জিয়াউল আলম খান খোকন, জিয়াউর রহমান, মোল্লা হায়দার আলী, মোঃ ইমরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সারমিন আক্তার শিখা, এ্যাড, আহাদুজামান আহাদ, আবদুল্লাহ আল মিলন, ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।