বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়া নিউজ ২৪. কমে’র যাত্রা শুরু
ডুমুরিয়া নিউজ ২৪. কমে’র যাত্রা শুরু

ডুমুরিয়া নিউজ ২৪. কমে’র যাত্রা শুরু

মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, (খুলনা) :

ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে ডুমুরিয়া নিউজ ২৪. কম রবিবার বেলা ১১ টার দিকে শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোতাহার হোসেন বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার হোসেন জোয়ার্দ্দার, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, ডুমুরিয়া নিউজ ২৪ এর সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী মাসুম,ব্যবস্হাপনা সম্পাদক খান মহিদুল ইসলাম,বার্তা সম্পাদক গাজী নাসিম, সাংবাদিক মাহাবুবুর রহমান, সুজিত মল্লিক, আরিফুজ্জামান নয়ন, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার।

অনুষ্ঠান পরিচালনা করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি বিশ্বাস করি ডুমুরিয়া নিউজ ২৪. কম অনলাইন পত্রিকাটি হবে সম্পূর্ণ দল নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর। পত্রিকাটি এলাকার একজন সাংবাদিক হিসেবে পরিচিত বিধায় তার হাত ধরে নতুন ধারার পত্রিকাটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে গণ মানুষের কাছে সত্য ও নিরপেক্ষ বার্তা পৌছায়ে যাবে বলে আমি বিশ্বাস রাখি। পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি। যে কোন পত্রিকার বৈশিষ্ট্য হবে নিরপেক্ষ। যারা সাংবাদিকতার সাথে জড়িত তাদের মধ্য থাকতে হবে ঐক্য। এমন সব লিখনি ও বিষয়বস্তু উপাস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। তাই আমি আশা রাখি, ডুমুরিয়া নিউজ ২৪. কম পত্রিকাটি সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি বলেন, শক্ত কলমের লেখনীর মাধ্যমে সাংবাদিক রা যে দায়িত্ব পালন করেন তা গৌরবের। মেধা ও দহ্মকা বিকশিত করে সমাজের জন্য কাজ করতে গেলে প্রতিকূলতা আসতে সহ্মম হবে বলে আশা ব্যক্ত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।