বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সবুজ কয়রা গড়ার দৃঢ়প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ
সবুজ কয়রা গড়ার দৃঢ়প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ

সবুজ কয়রা গড়ার দৃঢ়প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ


মোমিনুল ইসলাম,কয়রা,(খুলনা)

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনপদ খুলনার কয়রা উপজেলায় ৪৯ মিনিটে ৪৯ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজ কয়রা গড়ার লক্ষ্যে ‘প্রকল্প অক্সিজেন’ কর্মসূচির আওতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ ইউনিট ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়।

গত ০৪/০৯/২০২০ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু। পরে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মসূচি শেষ করেন।

কর্মসূচির উদ্যোক্তা জয় বাংলা অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ ইউনিটের সভাপতি আল আমীন ফরহাদ জানান, স্বাধীনতার ৪৯ বছর উপলক্ষে ৪৯ সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে উপজেলার সাতটি ইউনিয়নের চার হাজার ৯০০ স্বেচ্ছাসেবী ৪৯ মিনিটে ৪৯ হাজার গাছের চারা রোপণ করেছেন। একই সঙ্গে মানবকল্যাণ ইউনিটের নেতৃত্বে আগামী এক বছর গাছগুলো তদারকির জন্য ১৭টি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বারবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এ জনপদের মানুষকে নিরাপদ রাখতে গাছের ভূমিকা অপরিসীম। বিশেষ করে বাঁধের ঢালে যদি গাছ লাগানো হয়, তাহলে নদীভাঙনের হাত থেকে রক্ষা পেতে পারে মানুষ। এ কথা চিন্তা করে আমরা নদী তীরবর্তী বাঁধের ঢালে গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়েছি।’

সবুজ কয়রা আন্দোলনের সভাপতি ওবায়দুল কবির বলেন, সংগঠনটির এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করতে পারলে উপকূলীয় এ জনপদের মানুষ প্রাকৃতিক দূর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। এজন্য স্থানীয় প্র্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। উপজেলাবাসীর জন্য এটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হতে পারে। কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রাকৃতিক বিপর্যয় থেকে গাছ বন্ধু হিসেবে আমাদের রক্ষা করে। অনেক বড় প্রাকৃতিক দূর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করেছে। এ জন্য প্রতিটি বাঁধের ঢাল, নদীর চরকে মিনি সুন্দরবনে পরিণত করতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।