মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কুকুরের মুখ থেকে নবজাতকের ছিন্নমাথা উদ্ধার করেছে পুলিশ
কুকুরের মুখ থেকে নবজাতকের ছিন্নমাথা উদ্ধার করেছে পুলিশ

কুকুরের মুখ থেকে নবজাতকের ছিন্নমাথা উদ্ধার করেছে পুলিশ

নতুন সূর্য ডেস্ক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার একটি ড্রেনের পাশ থেকে এক নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ওই নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করা হয়। বর্তমানে ওই নবজাতকের ছিন্ন মাথাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক নৈশপ্রহরী প্রথমে নবজাতকের ছিন্ন মাথাটি কুকুরের মুখে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাথাটি উদ্ধার করেন।

তবে ওই নবজাতকের এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুস পারভেজ বলেন, রাত সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙা এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকের ছিন্ন মাথা কুকুর টানাটানি করছিলো। এসময় স্থানীয় নিরাপত্তা প্রহরী সেটি দেখে পুলিশকে খবর দেয়। পরে সেই ছিন্ন মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।