মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মহামারির মধ্যেও ইংরেজী নতুন বছর বরনে প্রস্তুত বিশ্ব
মহামারির মধ্যেও ইংরেজী নতুন বছর বরনে প্রস্তুত বিশ্ব

মহামারির মধ্যেও ইংরেজী নতুন বছর বরনে প্রস্তুত বিশ্ব

নতুন সূর্য ডেস্ক:

করোনা মহামারির মধ্যেও বিশ্ব জুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। নিউ ইয়ার ইভকে উৎসব মুখর রাখার পাশাপাশি করোনা মুক্ত রাখতে, চেষ্টার কোন কমতি রাখছে না কর্তৃপক্ষ। নিজস্ব ঐতিহ্যকে সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব।

ইংরেজী নতুন বছর বরনের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমসস্কয়ারের নিউ ইয়ার ইভের আয়োজন। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এবছর কিছুটা সীমিত করা হয়েছে দর্শনার্থীর সংখ্যা। অন্যবছর ৫৮ হাজার দর্শনার্থীর উপস্থিতি থাকলেও এবছর অনুমতি পাচ্ছেন কেবল ১৫ হাজার।

সংক্রমণ বাড়লেও বর্ষবরণের আগে কড়াকড়ি আরোপ করা হচ্ছে না বলে আগেই জানিয়েছে ব্রিটিশ সরকার। তবে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিধি মানার।

এদিকে, ঠিক কোন জায়গা থেকে বর্ষবরণের আতশবাসী ভালো দেখা যাবে তা নিয়ে ব্যস্ত আস্ট্রেলিয়ার সিডনিবাসী। বিশ্বে সাবর আগে এই শহরই প্রথম নতুন বছরকে বরণ করে। তবে করোনার কারণে সরকারি বিধি নিষেধের মধ্যে দিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে হবে সিডনিবাসীকে। করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন কেবল তারাই অনুমতি পাচ্ছেন হারবারের ঐতিহ্যবাহী আলোর ছটা দেখার।

স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে ব্যস্ত ফ্রান্সের প্যারিসবাসী। সরকারি নতুন বিধি নিষেধে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও, নতুন বছরকে বরণে কোন কমতি রাখতে চাননা ব্যবসায়ীরা। কড়াকড়ি মেনে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে গ্রিস।

স্থানীয়দের পাশপাশি পর্যটকদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ব্রাজিল।

নিজস্ব ঐতিহ্য মেনে পুরনো বছরকে বিদায় জানাচ্ছে পেরুর সামান গোত্রের মানুষ। লিমা থেকে দূরের এই পাহাড়ে নেচে গেয়ে নতুন বছরের শুভ কামনা জানাতে ব্যস্ত তারা।

নতুন বছরের জন্য শুভকামনা জানাতে ২২ বছর ধরে বর্ণিল মেলার আয়োজন করে আসছে পেরুর আদিবাসীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। করোনার প্রকোপ কাটিয়ে নতুন বছর সবার জন্য সুখ বার্তা নিয়ে আসবে এমনটাই প্রার্থনা সকলের।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।