বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় মারপিট ও কুপিয়ে ৩ জনকে জখম ।। থানায় এজাহার দায়ের
কলারোয়ায় মারপিট ও কুপিয়ে ৩ জনকে জখম ।। থানায় এজাহার দায়ের

কলারোয়ায় মারপিট ও কুপিয়ে ৩ জনকে জখম ।। থানায় এজাহার দায়ের

ষ্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনায় মারপিট করে ও কুপিয়ে এক দম্পতি ও তার ছেলেকে গুরুতর আহত করা হয়েছে। আহত দম্পতি হলেন গোপীনাথপুর গ্রামের মোঃ আমীর হোসেন বাবলা (৫৫) ও তার স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন (৪৫) এবং তাদের ছেলে আমীর খসরু টিংকু। রবিবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দম্পতির ছেলে মোঃ আমীর খসরু টিংকু বাদী হয়ে ৪ জনের নামে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, গোপীনাথপুর গ্রামের মৃত আজহারুল ইসলাম আজুর ছেলে মোঃ আনারুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মোছাঃ তানিয়া খাতুন(৩০) এবং মেয়ে মিম খাতুন (১৬); অপর অভিযুক্ত মোঃ রাকিব হোসেন কলারোয়া বাজারের (পুরাতন পৌর অফিসের পাশে) ডাঃ বারী খানের ছেলে।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, আনারুলের কন্যা বাইসাইকেল চালিয়ে সুফিয়া খাতুনকে ধাক্কা দেওয়ার ঘটনায় উভয় পরিবারের মধ্যে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে উল্লেখিত আসামীরা সংঘবদ্ধভাবে সুফিয়া খাতুনের বাড়ীতে রামদা, লোহার রড সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় তারা সুফিয়া খাতুনকে মারপিট করা কালে তার স্বামী আমীর হোসেন বাবলা ও সন্তান আমীর খসরু এগিয়ে এলে আসামীরা তাদেরকে এলোপাতাড়ীভাবে মারপিট ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে এবং আহত সুফিয়া খাতুনের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন আসামীরা ছিনিয়ে নেয়। প্রতিবেশীদের সহায়তায় বাদী তার আহত পিতা-মাতাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।