শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক পদত্যাগের ঘোষণা দিয়েছেন
সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক পদত্যাগের ঘোষণা দিয়েছেন

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক পদত্যাগের ঘোষণা দিয়েছেন

নতুন সূর্য ডেস্ক:

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রবিবার (২ জানুয়ারি) সামরিক শাসনবিরোধী বিক্ষোভে হতাহতের পর রাতে এক টেলিভিশন ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর: বিবিসি

আব্দাল্লাহ হামদক বলেন, ‘সুদানের গণতন্ত্রে উত্তরণের জন্য একটি নতুন চুক্তির প্রয়োজন ছিল, যেটা আমরা করেছিলাম। তবে চুক্তি অনুযায়ী প্রাপ্ত দায়িত্ব আমি ফিরিয়ে দিচ্ছি। আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।

মহান এই দেশের নেতৃত্বের জন্য অন্য কোনো পুরুষ বা নারীকে সুযোগ করে দিচ্ছি, যিনি ক্রান্তিকাল অতিক্রম করে সুদানকে একটি বেসামরিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার পথে বাকি কাজটুকু সম্পন্ন করতে পারেন।’

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না যেতেই তিনি পদত্যাগ করলেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রাস্তায় নামে হাজার হাজার সুদানিজ। এ অবস্থায় গত ২১ নভেম্বর বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত আবদাল্লাহ হামদকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় সেনাবাহিনী।

চলমান এই বিক্ষোভে এ পর্যন্ত ৫৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।