শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার কলারোয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার কলারোয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ঢাকা রিজিওনাল কমিটির সদস্যরা।
গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) কলারোয়ার ১০নং কুশোডাংগা ইউনিয়নের পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত এলাকায় প্রায় ১২৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় পরিবার এর মাঝে কম্বল, জ্যাকেটসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে
দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ঢাকা রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুজ্জামান এফসিএ এবং শীতবস্ত্র বিতরণ কমিটির কনভেনর মোঃ এমারত হোসেন এফসিএ বলেন,২০১৩ সাল থেকেই সারাদেশের বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবার পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করেছি।

এই সময় দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অন্য সদস্যরা এবং কলারোয়া থানার পুলিশ সদস্য, কুশোডাংগার ৫নং ওয়াড এর প্রাক্তন মেম্বার নুরুল ইসলাম সরদার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।