
প্রেস রিলিজ:
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র মাতা দোলেনা খানম (৯৩) বার্ধক্যজনিত কারণে আজ বুধবার ( ১২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহর নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আজ বুধবার (১২ জানুয়ারী) বাদ আসর বিশ্ববিদ্যালয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।
মরহুমার নামাজে জানাযা আগামীকাল বৃহস্পতিবার বা’দ যোহর তাঁর বাস ভবনস্থ কা’ব বীন মালেক মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।