মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাজধানীতে চালু হলো দেশের সবচেয়ে বড়ো ও আধুনিক আন্ডারপাস ‘সুরসপ্তক’
রাজধানীতে চালু হলো দেশের সবচেয়ে বড়ো ও আধুনিক আন্ডারপাস ‘সুরসপ্তক’

রাজধানীতে চালু হলো দেশের সবচেয়ে বড়ো ও আধুনিক আন্ডারপাস ‘সুরসপ্তক’

নতুন সূর্য ডেস্ক:

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের সবচেয়ে বড়ো ও আধুনিক আন্ডারপাস ‘সুরসপ্তক’। বিমানবন্দর সড়কে ২০১৮ সালে বাস চাপা পড়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর আন্ডারপাসটি নির্মাণের উদ্যোগ নেয় সরকার। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, এটি চালু হওয়ায় তাদের রাস্তা পারাপার নিরাপদ হবে।  

আজ বুধবার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্ডারপাসটি চালুর ঘোষণা দেন।

বিমানবন্দর সড়কের নিচে ৪২ মিটার লম্বা চারটি সুড়ঙ্গ। এই চারটি সুড়ঙ্গের মুখই এই আন্ডারপাসের প্রবেশ ও বের হওয়ার পথ। এর নকশা এমনভাবে করা হয়েছে যে এর ভেতরে অনায়াসেই সূর্যের আলো আসবে। পথচারীদের সুবিধায় আছে চলন্ত সিঁড়ি ও লিফট। আন্ডারপাসটিতে হুইল চেয়ার বা ট্রলি নিয়ে ওঠানামার ব্যবস্থাও রয়েছে এখানে। ফলে বয়স্ক, প্রতিবন্ধী বা বিশেষত শিশুরা সহজেই আন্ডারপাসটি ব্যবহার করতে পারবে।

দৃষ্টিনন্দন পথচারী আন্ডারপাসটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৭ কোটি ৪২ লাখ টাকা। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ধরনের আন্ডারপাস দেশে এটিই প্রথম। এটির দৈর্ঘ্য ১৩৫ মিটার এবং প্রস্থ পাঁচ মিটার। এর অভ্যন্তরে ত্রিকোণাকৃতি দৃষ্টিনন্দন সুরসপ্তক ডোম, ৩২০ মিটার র‍্যাম্প, ৬৭৮ মিটার ফুটপাত এবং ৭৬৩ মিটার বাউন্ডারি ওয়াল রয়েছে। 

এদিকে এই নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে দুঃখজনক এক স্মৃতি। যেখানে এটি নির্মাণ হয়েছে সেখানে ২০১৮ সালের ২৯ জুলাই বাস চাপায় প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিম। এরই পরিপ্রেক্ষিতে দেশজুড়ে শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলন। সেই প্রেক্ষাপটে আন্ডারপাসটি নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

পথচারীরা বলেন, রাজধানীর ব্যস্ততম সেনানিবাস এলাকায় প্রবেশ পথসহ সেখানে রয়েছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেলও হাসপাতাল। এতোদিন দ্রুতগতির গাড়ি থামিয়ে সড়ক পারাপার হতে হতো পথচারীদের। আন্ডারপাসটি চালু হলে রাস্তা পারাপারের সেই দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমবে। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।