মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মাস্ক না পরলে মোবাইল কোর্টে জরিমানা প্রয়োজনে জেল, দোকানপাট ৮টার মধ্যে বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী
মাস্ক না পরলে মোবাইল কোর্টে জরিমানা প্রয়োজনে জেল, দোকানপাট ৮টার মধ্যে বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী

মাস্ক না পরলে মোবাইল কোর্টে জরিমানা প্রয়োজনে জেল, দোকানপাট ৮টার মধ্যে বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী

নতুন সূর্য ডেস্ক:

আগামীকাল থেকে ঘরের বাইরে মাস্ক না পরলে জরিমানা এবং প্রয়োজনে জেল দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগ ১১ দফা বিধি-নিষেধ দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়ে যাবে, সামাজিক-রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো সীমিত ও বন্ধ করতে হবে। নিরুৎসাহিত করতে হবে। সব জায়গায় মাস্ক পরতে হবে। যদি না পরে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে, জেল পর্যন্ত হতে পারে। দোকানপাট ৮টার মধ্যে বন্ধ করতে হবে। মাস্ক না পরে কেউ যানবাহনে চড়বেন না। পর্যটনকে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে। আর সেটা বাড়ছে অনেক দ্রুত গতিতে। এভাবে বাড়তে থাকলে দেশ বেকায়দায় পড়ে যাবে।

তিনি বলেন, যত বেশি লোক আক্রান্ত হবে তত বেশি লোক হাসপাতালেও চলে আসবে এবং মৃত্যুর হারও বাড়বে।

জাহিদ মালেক বলেন, গত কয়েকদিন আগেও সংক্রমণের হার ছিল দুই শতাংশের কাছাকাছি। গতকাল (১১ জানুয়ারি) সেটা প্রায় ৯ শতাংশে পৌঁছেছে। আজ হয়তো আরও বাড়বে। আর এই হারে বাড়তে থাকলে আমরা ধারণা করছি আগামী কয়েকদিনে হাসপাতালে রোগী বাড়বে৷ হাসপাতালেও রোগী সংখ্যা বাড়ছে, রোগীদের হাসপাতালে আসা শুরু হয়ে গেছে। আর এভাবে হাসপাতালে তিন-চার গুণ রোগী হলে বেকায়দায় পড়তে হবে। হাসপাতাল ব্যবস্থা, চিকিৎসক-নার্সদের উপর চাপ পড়বে, মৃত্যু হারও বাড়বে।

যদিও টিকা নেওয়ার কারণে মৃত্যু হার কিছুটা কম। কিন্তু রোগী যদি লাখ লাখ হয় তাহলে তারা কোথায় থাকবে-এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।