
মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা:
নিরাপদ মাছে ভরবো দেশ,মুজিব বর্ষে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে ডুমুরিয়া উপজেলায় চলতি অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৪০ টি সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ বিতরন ও অবমুক্ত করণ করা হয়েছে।
উপজেলা মৎস দপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ বিতরন ও অবমুক্ত করন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ , উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা মাধ্যমিক শিহ্মা কর্মাকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা সিনিয়ার মৎস কর্মাকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা প্রশাসনিক কর্মাকর্তা কাজী আব্দুল হাই,উপজেলায় আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়ার্দ্দার, শেখ সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের মসজিদ এর সহকারী ইমাম অহিদুজ্জমান সহ আরো ও অনেকে।