
নতুন সূর্য ডেস্কঃ
সাতক্ষীরার কলারোয়ায় বিকেএসপিতে চান্সপ্রাপ্ত কলারোয়ার কৃতি সন্তান কেয়া পারভীনকে উপজেলা পরিষদের পক্ষ থেকে অর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
কেয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের তবিবার রহমানের মেয়ে।
বৃহস্পিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৫০০০ টাকার চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমি জেরীন কান্তা, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আকতার হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হক প্রমুখ।