সোমবার, ১ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল
৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল

৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল

নতুন সূর্য ডেস্কঃ

৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়ে ফরম জমাদানের শেষ সময় ২ মার্চ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। আগে ফরম জমাদানের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আর প্রিলিমিনারি হবে ২৭ মে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইউজিসির মাধ্যমে সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যারা অ্যাপেয়ার্ড পরীক্ষা দিয়েছেন, তারা আবেদন করতে পারবেন।

৪৪তম বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৭৭৬ জন। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জনকে নেওয়া হবে।

৪৪তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। আগ্রহী প্রার্থীরা (http://bpsc.teletalk.com.bd/) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।