মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
কলারোয়ায় অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কলারোয়ায় অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় ১২ জন শিক্ষার্থীর মাঝে ওই বাইসাইকেল বিতরণ করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হেলাল আনছারী, ফারুক আনছারী, আব্দুল্লাহ আল মামুন, নিজামুদ্দীন মন্টু, শাহানুর রহমান, ইউপি সচিব আমিনুর রহমান সহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

প্রসঙ্গত: প্রথম পর্যায়ে হিজলদী হাইস্কুলের ১২ জন অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বাইসাইকেল গ্রহন করে আনন্দ প্রকাশ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।