
শেখ তারেক মাহমুদ:
বটিয়াঘাটা উপজেলা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বটিয়াঘাটা (ইউসাব)” এর ২০২২ – ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ রিয়াদ হোসেনকে (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)কে সভাপতি, এবং মেহেদী হাসান (খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠিত হয়েছে।
সহ-সভাপতি হিসেবে সিরাজুল ইসলাম, সাব্বির হোসেন, মৌত্রি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান, প্রিতম সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়াইব শেখ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মেশকাত মল্লিক, অফিস সম্পাদক হিসেবে শামিম রেজা, প্রচার সম্পাদক হিসেবে সুমন গাজী, অর্থ সম্পাদক হিসেবে দেবাশীষ বিশ্বাস এবং সদস্য হিসেবে রবিউল ইসলাম কাজ করবেন।
এছাড়া আগামী ছয় মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
এ সংগঠনের মূল লক্ষ্য হলো বটিয়াঘাটা উপজেলার শিক্ষার্থীদের শিক্ষার সার্বিক মান উন্নয়নে কাজ করা।