
শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদক:
আজ শনিবার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে টি, সি,সি কাপের ১ম সেমি ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া ক্রিকেট একাডেমি বনাম সুন্দরবন ক্রিকেট একাডেমি, সাতক্ষীরা।
টসে জয়লাভ করে সুন্দরবন একাডেমির অধিনায়ক স্বপন বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রতিপক্ষ কলারোয়া ক্রিকেট একাডেমিকে ব্যাটিং এ আমন্ত্রণ জানান।

কলারোয়া একাডেমি নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। কলারোয়ার পক্ষে মিরাজ ৪৩, শাকিল ১৯, মাহফুজ ১০ রান করেন।
বোলিং এ সুন্দরবনের পক্ষে আশিক ও মুরাদ ৩, আশরাফুল ও রাসেল ২ টি করে উইকেট লাভ করেন।
প্রতিপক্ষ কলারোয়া ক্রিকেট একাডেমির জবাবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ১২৯ রানের লক্ষে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে ১৩৫ রান সংগ্রহ করে। সুন্দরবনের পক্ষে শাজাহান ৫০, অধিনায়ক স্বপন অপারিজিত ২০, মুরাদ ১৩, অনি ১৫ রান সংগ্রহ করেন।
কলারোয়ার পক্ষে মাহফুজ ও মুরাদ ২ টি করে উইকেট লাভ করেন।
সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ম্যাচ টি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও মোঃ মিজানুর রহমান। স্কোরার ছিলেন পার্থ মন্ডল। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।
আগামীকাল রবিবার সকল ১০ টায় ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম সাতক্সীরা ব্যাসিক ক্রিকেট একাডেমি।