
শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়ায় টি.সি.সি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমির মধ্যে খেলায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ফাইনালে পৌঁছে যায়।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারী) কলারোয়া সরকারি হাই স্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব আয়োজিত টি.সি.সি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় এ দুটি দল।
সকালে টসে জয়লাভ করে কলারোয়া তুলসীডাঙ্গা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং প্রতিপক্ষ সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে বোলিংয়ের আমন্ত্রণ জানায়।
নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব দলের পক্ষে তানভীর 54 নাজির 50 ইনাম 37 সাঈদ 34 রান সংগ্রহ করেন বেসিক এর বোলিংয়ের সজীব দুইটি রমজান তিনটি উইকেট লাভ করেন।
জবাবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি 202 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তুলসী ডাঙ্গার বোলারদের বিধ্বংসী বোলিং এ ব্যাটিংয়ে ধ্বংস নামে। 10 দশমিক 3 ওভারে মাত্র 37 রানে 9 উইকেট হারায় দলটি। দশম ব্যাটসম্যান অসুস্থ থাকায় ব্যাটিং এর পরিসমাপ্তি ঘটে।
এরমধ্যদিয়ে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব 171 রানের জয় লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
বোলিংয়ে তুলসী ডাঙ্গার পক্ষে শামীম তিনটি, এনামুল ও নাজির সাকিব এবং সাঈদ একটি করে উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের নাজির।
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শেখ শহিদুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি মাস্টার দীপক শেঠ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম ও রমজান আহমেদ।
এছাড়াও মঞ্চে বসে খেলাটি উপভোগ করেন দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডাইরেক্টর খান মোঃ মিজানুর ইসলাম সেলিম, রিপোর্টার্স ক্লাব সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশ সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক একেএম আনিসুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, মোঃ গোলাম মোস্তফা রিগান মাসুদুল ইসলাম ও প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব।
খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন ও মোঃ মিজানুর রহমান, পার্থ মণ্ডল। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন ও শেখ শাহিন।
আয়োজক কমিটি জানান আগামী শনিবার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম সুন্দরবন ক্রিকেট একাডেমি মধ্যে একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।