
মোঃ সোহাগ হোসেন:
শার্শা বেনাপোল এলাকায় মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক মামলার আসামী মোঃ জীবন হোসেন রুবেল (৩১) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আসামী রুবেল শার্শা বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা ভবেরবেড় গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১২:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।