
ইউনুস আলী,পাইকগাছা( খুলনা)
জন্মদিনে পাইকগাছার সাংবাদিকদের শুভেচ্ছায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। গত বৃহস্পতিবার ছিলো স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ এ কর্মকর্তার জন্মদিন। এ উপলক্ষে নিজ কার্যালয়ে ইউএনও এবিএম খালিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর।