বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আম্ফান পরবর্তী রাস্তা সংস্কারে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম
আম্ফান পরবর্তী রাস্তা সংস্কারে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম

আম্ফান পরবর্তী রাস্তা সংস্কারে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম

মোমিনুল ইসলাম, কয়রা,খুলনা

প্রলয়ংকারী আম্ফানে কপোতাক্ষ উপকূলীয় অঞ্চল গোবরা-ঘাটাখালী নদী ভাঙ্গনে ভেসে যায় গোটা এলাকা। ভেসে যায় ঘরবাড়ি,নষ্ট হয় আবাদি ফসল,গাছপালা,রাস্তাঘাট।

যার ফলে গোবরা-ঘাটাখালী এলাকার মানুষ মানবতার জীবন-যাপন করে আম্ফান পরবর্তী সময়ে। গোবরা উত্তর মাথা থেকে গোবরা দক্ষিণ মাথার সংযোগ সড়ক পানির স্রোতে চলাচলে অকার্যকার হয়ে পড়ে। এলাকার মানুষ কয়রাগামী মেইন সড়কে পৌছাতে পারতো না স্বাভাবিক ভাবে।

এটা দেখে এলাকার কয়েকজন সমাজ সেবক নিজেদের উদ্যোগে সেচ্ছাসেবী টিম তৈরি করে, নিজেদের অর্থায়নে রাস্তা মেরামতের কাজ করেন। সড়কটি মেরামতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন গোবরা ঘাটাখাল স্কুলমাঠ জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল্লাহ।গোবরা ঘাটাখালী সরঃপ্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক
মাষ্টার বেলাল হুসাইন ও সুন্দরবন যুব সংঘের সভাপতি সরদার বিল্লাল হোসেনের স্বার্বিক তত্ত্বাবধানে ও অর্থায়নে এলাকাবাসির সাহায্য সেবামুলক কাজটি সফলভাবে শেষ করেন।
সড়ক সংস্করণে সেচ্ছাসেবী টিমের নেতৃত্বে দেন কপোতাক্ষ সমাজ কল্যাণ পরিষদের পরিচালক এস এম রবিউল ইসলাম।

এমন মহতী সফল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বোস্তরের মানুষ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।