
মোস্তফা হোসেন বাবলু,ষ্টাফ রিপোর্টারঃ
কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের পাড়া-মহল্লা পাটখড়ি বেচাকেনার হিড়েক পড়ে গেছে।যতদিন যাচ্ছে ততোই প্রতিদিন পাট খড়ির দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলক দাম বৃদ্ধি থাকার কারণে কৃষি নির্ভর পরিবার কিছুটা উপকৃত হলেও চরম বিপাকে খেঁটে খাওয়া সাধারণ দিনমজুর থেকে শুরু করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলো। চলতি বছরে ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে কৃষকেরা পাট চাষে লাভবান হতে পারেননি। ভালো ফলন না পাওয়ার কারণে এই দাম বৃদ্ধি হয়েছে বলে জানা যায়।উপজেলার ছোটরায়টায়, ছলিমপুর, দেয়াড়া এলাকায় অঞ্চল ভেদে পাট খড়ির দাম ৩০-৫০ টাকা আঁটি। যা অতীতে ১০-২০ টাকার মধ্য সীমাবদ্ধ ছিলো। ছলিমপুরে গ্রামের কৃষক আঃ মাজেদ ও কৃষক সোলাইমান হোসেন জানান, এ বছর পাট চাষ কম হয়েছে। জমিতে পানি থাকার কারণে সময় মত পাটের বীজ বপন করা সম্ভব হয়নি। যার কারণে পাট খড়ির দাম বেশি। এবার পাটের দামও বেশি হবে।দেয়াড়া গ্রামের গ্রামের নাসির শেখ জানান, পাটের চাষ কম, ফলনও ভালো হয়নি। যার কারণে পাট খড়ির দাম বেশি। এখন পাট খড়ি কেনার মত নেই।