বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ঝুলন্ত লাশ উদ্ধার
কলারোয়ায় ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়ায় ঝুলন্ত লাশ উদ্ধার

জাকির হোসেন, কলারোয়া:

কলারোয়ায় এক ব্যক্তির ঝুলান্ত লাশ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের আটুলিয়া গ্রামের একটি বাগানের গাছ থেকে তার ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, উদ্ধারকৃত লাশটি কলারোয়া উপজেলার শিবানন্দকাটি গ্রামের মৃত জায়ের আলীর পুত্র ফিরোজ হোসেন। তাকে লালন পালন করে পার্শ্ববর্তী পানিকাউরিয়া গ্রামের সিদ্দিক হোসেন। ফিরোজ ছোট থাকতে তার পিতা মারা যাওয়ায় তার মা পানিকাউরিয়া গ্রামের সিদ্দিককে বিয়ে করেন। সেখানেই ফিরোজ বসবাস করতেন। সে কিছুটা পাগল ছিলেন ও বোধশক্তি কম ছিল। তবে অত্যন্ত বিনয়ী ছিলেন। বিয়ে করেছিলেন ইলিশপুর গ্রামে। তার তিনটি শিশু কন্যা সন্তান রয়েছে। বৃহ:স্পতিবার স্ত্রীর সাথে কলহের জের ধরে সকলের অজান্তে বাড়ী থেকে রাত ১১ টার দিকে বেরিয়ে আসেন।

শুক্রবার সকালে পার্শ্ববর্তী আটুলিয়া গ্রামের মাঠের ভিতর একটা বাঁশ বাগানের মেহগনি গাছে ঝুলান্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী জানান, তার মানসিক সমস্যা ছিল। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করেছে পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করেছে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।