বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় “মাদক কে না বলুন, ব্যাডমিন্টন খেলা কে হ্যাঁ বলুন”- এই শ্লোগানে ই ব্যাডমিন্টন টূর্ণামেন্টে
কলারোয়ায় “মাদক কে না বলুন, ব্যাডমিন্টন খেলা কে হ্যাঁ বলুন”- এই শ্লোগানে ই ব্যাডমিন্টন টূর্ণামেন্টে

কলারোয়ায় “মাদক কে না বলুন, ব্যাডমিন্টন খেলা কে হ্যাঁ বলুন”- এই শ্লোগানে ই ব্যাডমিন্টন টূর্ণামেন্টে

শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদক:

সাতক্ষীরার কলারোয়ায় ই ব্যাডমিন্টন টূর্ণামেন্টে অনুষ্ঠিত হয়েছে।

“মাদক কে না বলুন, ব্যাডমিন্টন খেলা কে হ্যাঁ বলুন”- এই শ্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে কলারোয়া ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ৮ জুটির ব্যাডমিন্টন টূর্নামেন্টর শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক এডঃ শেখ কামাল রেজা, মোঃ মাসুদ হোসেন। খেলা গুলি উপস্থিত থেকে উপভোগ করেন কলারোয়া পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইন চার্জ নাসির উদ্দীন মৃধা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, হরিসাধন ঘোষ, মোঃ নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মোঃ মহিদ, পিটার সহ বিপুল সংখ্যক দর্শক খেলা গুলি উপভোগ করেন।

খেলার প্রথম রাউন্ড শেষে ১ম সেমি ফাইনালে মুখোমুখি হয় পাটকেল ঘাটার (জাহিদ + আবিদ) জুটি বনাম শার্শার (সজল + অমিও) জুটি এবং ২য় সেমি ফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরার (মাছুম + ইছা) জুটি বনাম ঝিকরগাছার (রাফি + জাহিদ) জুটির।

১ম সেমিফাইনালে পাটকেল ঘাটা (জাহিদ + আবিদ) ২-০ সেটে শার্শার (সজল + অমিও) জুটির বিপক্ষে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

২য় সেমি ফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরা (মাছুম+ ইছা) জুটি ২-১ সেটে ঝিকরগাছার (রাফি + জাহিদ) জুটি কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফলে ফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরার মাছুম + ইছা জুটি ও পাটকেলঘাটার জাহিদ + আবিদ জুটি।

পাটকেল ঘাটা ২-০ সেটে সাতক্ষীরা কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে রাত ১২.৪৫ মিঃ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মোঃ জসীম উদ্দিন, এস,আই রাজিব মন্ডল, এস,আই মফিজ।

খেলা গুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। ধারা বর্ণনায় শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। স্কোরার ছিলেন মোঃ আতিক।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।