বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
এবার ইউক্রেনে সমরাস্ত্র পাঠাচ্ছে নেদারল্যান্ডস
এবার ইউক্রেনে সমরাস্ত্র পাঠাচ্ছে নেদারল্যান্ডস

এবার ইউক্রেনে সমরাস্ত্র পাঠাচ্ছে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনী ধ্বংস করেছে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইতিমধ্যে রাজধানী ছেড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছে ইউক্রেনের লাখো মানুষ।

এমন পরিস্থিতেতে ইউক্রেনে সামরিক সহায়তা হিসেবে ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার ইউক্রেনকে ৫০টি প্যানজারফাস্ট-৩ ট্যাংকবিধ্বংসী অস্ত্র এবং ৪০০ রকেট পাঠাবে।উল্লেখ্য, ফ্রান্সের পর রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানিও। দেশটি ১ হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ৫০০টি স্টিংগার সারফেস টু এয়ার মিসাইল সরবরাহ করবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।