বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ওয়ান শুটারগান সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার
ওয়ান শুটারগান সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

ওয়ান শুটারগান সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

শার্শা প্রতিনিধিঃ

বেনাপোলে একটি ওয়ান শুটারগান সহ চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিমকে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারী) ভোর রাতে কাগজপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি।

আটক ইব্রাহিম বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ডিবি জানায়, শান্তি শৃংখলা রক্ষা, চুরি- ডাকাতি বন্ধ, মাদক চোরাকারবারি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে জেলা ডিবির এসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজারস্থ সাদাফ সাইদা সুপার মার্কেটের জনৈক সাজুর গাড়ী সার্ভিসিং সেন্টারের ভিতর হতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান সহ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।