শেখ মারুফ হোসেন:
“চুপ থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ” গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দিবাগত রাতে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে ৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ, দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাগেরহাট পিরোজপুর মহাসড়কের বাধাল বাজারে বেলা ১১টায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৪) গণধর্ষণের প্রতিবাদে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ওহিদ, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গণধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন।
এসময় ছাত্রীর সহপাঠী, শিক্ষক, এলাকাবাসী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের শত শত মানুষ অংশগ্রহণ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।



গত ২৪ ফেব্রুয়ার (বৃহস্পতিবার) বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে ওই শিক্ষার্থীর বাবা-মা বাড়িতে না থাকায় ঘরে প্রবেশ করে গলায় ছুরি ধরে স্থানীয় চার বখাটে তাকে ধর্ষণ করে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গুরুত্বর আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।
ভুক্তভোগী জানান, বুধবার বাবা-মা আমার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার গভীর রাতে এজাজুল মোল্লা, সোহেল শেখ, টিপু শেখ ও সজিব মোল্লা কৌশলে আমাদের ঘরে প্রবেশ করে। পরে তারা আমার গলায় ছুরি ধরে এবং দড়ি দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। তাদের অত্যাচারে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ধর্ষণে অভিযুক্ত এজাজুল মোল্লা (২২) কলমিবুনিয়া গ্রামের কাদের মোল্লার ছেলে, সোহেল শেখ (২২) একই গ্রামের আজাহার শেখের ছেলে, টিপু শেখ (২৫) একই গ্রামের ইউসুফ শেখের ছেলে এবং সজিব মোল্লা (২৫) একই গ্রামের বারেক মোল্লার ছেলে।
এ ঘটনায় গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো আসামী করে ১টি ধর্ষন মামলা দায়ের করেন।
ইতিমধ্যে কচুয়া থানা পুলিশ বাঁধাল ইউনিয়নের শাঁখারি কাটি থেকে এজাহার ভুক্ত মামলার ৩ নং আসামী এজাজুল মোল্লা (২১) কে আটক করেছে। গ্রেফতার কৃত এজাজুল মোল্লা কলমিবুনিয়া এলাকার কাদের মোল্লার ছেলে।
স্কুলছাত্রীর বাবা জানান, আমি খবর পেয়ে খুলনা থেকে বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে মেয়ের নিকট থেকে বিষয়টি জেনে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমার মেয়েটি গুরুতর অসুস্থ্য। মেয়েটির বাবা কাদঁতে কাদঁতে আরও বলছিলেন, আমি আমার মেয়ের ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
এজাহারে নাম উল্লেখকৃত বাকি আসামী কলমিবুনিয়া গ্রামের আজাহার শেখের ছেলে সোহেল শেখ (২২), ইউসুফ শেখের ছেলে টিপু শেখ (২৫) এবং বারেক মোল্লার ছেলে সজিব মোল্লা (২৫) গ্রেফতারে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।
