বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইউক্রেনে ভারতের ‘অপারেশন গঙ্গায়’ বাংলাদেশি উদ্ধার
ইউক্রেনে ভারতের ‘অপারেশন গঙ্গায়’ বাংলাদেশি উদ্ধার

ইউক্রেনে ভারতের ‘অপারেশন গঙ্গায়’ বাংলাদেশি উদ্ধার

নতুন সূর্য ডেস্কঃ

রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেনে আটকে পড়া নিজেদের নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে একটি অভিযান পরিচালনা করছে ভারত। এই অভিযানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান। ভারত কর্তৃক প্রতিবেশী কোনও দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার ঘটনা এটাই প্রথম ।অরিন্দম বাগচি বলেন, অপারেশন গঙ্গার মাধ্যমে একজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তি একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালি এক নাগরিককে উদ্ধার করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদেরও ইউক্রেন থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, অপারেশন গঙ্গার মাধ্যমে এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০ হাজার ৩০০ জনেরও বেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে ভারত। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, লাইভমিন্ট

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।