বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার ঝাঁপাঘাটে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
কলারোয়ার ঝাঁপাঘাটে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার ঝাঁপাঘাটে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল-২২’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ মার্চ) দিনব্যাপি মসজিদ প্রাঙ্গনে ৪র্থ বার্ষিকী উপলক্ষ্যে তাফসীরুল কোরআন মাহফিলটি অনুষ্ঠিত হয়। ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক’র সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন চট্রগ্রাম পাহাড়তলী ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব এম হাসিবুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মাও. রবিউল ইসলাম খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাতলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শেখ খায়রুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম আজিজুল ইসলাম।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।