বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসির দাবি
সাতক্ষীরায় পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসির দাবি

সাতক্ষীরায় পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসির দাবি

নতুন সূর্য ডেস্ক:

সাতক্ষীরায় পরকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্ত্রী রেহেনা ও পরকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রোববার (৬ মার্চ) সকাল ১০টায় খুলনা-সাতক্ষীরা সড়কের ত্রিশ মাইলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নগরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ।
 
এসময় বক্তারা গত ১ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে গোলাম মোড়লকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্ত্রী রেহেনা ও পরকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।