মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কলারোয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কলারোয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মনিরুল ইসলাম মনি :

কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে স্বামী আব্দুল আলিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার বিকেলে তিনি সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ সালাহউদ্দিনের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক মোঃ জসীমউদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে উপজেলার ইলিশপুর গ্রামের শাহাজুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক আব্দুল আলিম (৫৩)মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী নাজমা খাতুনকে(৪৫) ঘরের মধ্যে খাটের উপর শুয়ে থাকা অবস্থায় উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন। বাসে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ কাজীরহাট নামকস্থান থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় নিহতের প্রথম
পক্ষের ছেলে আকাশ হোসেন বাদি জয়ে আব্দুল আলিমের নাম উলে-খ
করে মঙ্গলবার রাতেই থানায় একটি হত্যা মামলা (জিআর-১০৮/২২) করেন।
উপপরিদর্শক জসীমউদ্দিন আরো জানান, বুধবার বিকেলে আব্দুল আলীম সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ সালাহউদ্দিনের
কাছে তার স্ত্রীর হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্রা করা হয় বলে জবানবন্দিতে তিনি উলে-খ করেছেন। তাকে বুধবার বিকেল পৌনে
৬টার দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।