মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইমরানের খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
ইমরানের খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

ইমরানের খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

নতুন সূর্য ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। মঙ্গলবার জ্যেষ্ঠ বিরোধী নেতাদের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের সচিবালয়ে তাদের অনাস্থা প্রস্তাব জমা দেন। পিএমএল-এন মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য ডনের। 

ইসলামাবাদে সংসদ ভবনে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলের আইনপ্রণেতা রানা সানাউল্লাহ, আয়াজ সাদিক, শাজিয়া মারি ও মারিয়াম আওরঙ্গজেব। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার সময় স্পিকার আসাদ কায়সার তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তাই এ সংক্রান্ত নথি সচিবালয়ে জমা দেওয়া হয়।বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।