মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের বিশাল সহায়তা প্যাকেজ
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের বিশাল সহায়তা প্যাকেজ

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের বিশাল সহায়তা প্যাকেজ

নতুন সূর্য ডেস্কঃ

ইউক্রেনের জন্য বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আইনপ্রণেতারা ইউক্রেনে জরুরি ত্রাণ পাঠানোর জন্য ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।

আগামী কয়েক দিনের মধ্যেই এই প্যাকেজ সিনেটে পাশ হবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।

এই সহায়তা প্যাকেজের অর্ধেক ব্যয় করা হবে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এবং অর্ধেক ব্যয় হবে ইউক্রেনের শরণার্থীদের সহায়তার জন্য।

খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তা দিতে কংগ্রেসকে অনুরোধ জানিয়েছিলেন। তবে কংগ্রেস থেকে তার প্রত্যাশার বেশিই অনুমোদন দেওয়া হয়। কংগ্রেস প্রতিনিধিরা এটা দেখাতে চাচ্ছিলেন যে তারা রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম নিচ্ছে।

করোনাভাইরাস মোকাবিলার মার্কিন সরকারের অনুমোদিত ব্যয়ের পর এটিই মার্কিন সরকারের সবচেয়ে বড় ব্যয় বলে জানা গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।