
মোঃ সোহাগ হোসেন, শার্শা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার বাইপাস রাস্তার পাশে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রবিবার (১৩ মার্চ ) ভোর রাতে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম হলো, হান্নান মৃধা (৩৭) সে কুমিল্লা চাঁদপুর পৌরসভার আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির গাছের সাথে গলায় ফাঁস দিয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছি।
বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম বিল্লাল জানান, প্রাথমিক তদন্তের স্বার্থে মৃতদেহ টি উদ্ধার করে যশোর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে, এবং এবিষয়ে তদন্তের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।