শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২১ জন
যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২১ জন

যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২১ জন

নতুন সূর্য ডেস্কঃ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে যশোর শিক্ষাবোর্ডের ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২১ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।

জানা গেছে, করোনা মহামারির কারণে প্রত্যেক বিভাগে তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই ফলাফলে পাসের হারে দেশসেরা হয় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পায় ২০ হাজার ৮৭৮ জন।

প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করে। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ২১ জন। ফলাফল পরিবর্তন হওয়া ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন, এ গ্রেড পেয়েছেন ৪ জন, এ মাইনাস পেয়েছেন ৮ জন। অন্যদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র বলেন, পরীক্ষার উত্তরপত্রে যোগফল গণনার কারণে পুনর্নিরীক্ষার ফলাফলে পরিবর্তন আসে। ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মধ্যে ২১ জন প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।