বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাংলাদেশী-আমেরিকান অধ্যাপক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত
বাংলাদেশী-আমেরিকান অধ্যাপক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

বাংলাদেশী-আমেরিকান অধ্যাপক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশি আমেরিকান অধ্যাপক ডা. রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল’কে (এইচএইএফএ) নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বস্টন। তিনি যুক্তরাষ্ট্রে ব্রাউন ইউনিভার্সিটি আলপার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক।

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বস্টনের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জ্যঁ ফিলিপে বিলিউ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. রুহুল আবিদের সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী, গার্মেন্ট কর্মী, রিকশাচালকসহ প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল। করোনাভাইরাসের সঙ্কটে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও প্রশিক্ষণ দিয়েছে তার সংস্থা। এছাড়া ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত মানুষেরও সেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশ।  

২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আবিদসহ মোট ২১১ জন মনোনয়ন পেয়েছেন।

অধ্যাপক ডা. রুহুল আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক শেষে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিক্যুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করেন। ২০০১ সালে তিনি হার্ভাড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ করেন। অধ্যাপক ডা. রুহুল আবিদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের নির্বাহী ফ্যাকাল্টি মেম্বার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।