মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নিউ মার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ
নিউ মার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

নিউ মার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

নতুন সূর্য ডেস্কঃ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার মধ্যে ওই এলাকার মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ওই এলাকায় অবস্থান করা অনেকে মোবাইলে ডাটা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

তবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে যোগাযোগ করলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষের ঘটনার প্রতি মুহূর্তের আপডেট জানাতে নিউ মার্কেট এলাকায় অবস্থানরত সাংবাদিকরা জানান, বিকেল থেকে নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, এলিফেন্ট রোড, সায়েন্সল্যাব মোড়ে হঠাৎ মোবাইলের থ্রি জি ও ফোর জি ইন্টারনেট চলছে না। ডাটা অন করলেও কোনো কাজ হচ্ছে না। মোবাইলের ফ্রিকোয়েন্সি অনেকটাই দুর্বল পাওয়া যাচ্ছে। স্পষ্টভাবে ফোনে কথাও বলা যাচ্ছে না। তবে যাদের স্থানীয়ভাবে ওয়াফাই সংযোগ রয়েছে তারা ইন্টারনেট ব্যবহার করছেন।

সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলছিল। সংঘর্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।