বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় দুদকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
ডুমুরিয়ায় দুদকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

ডুমুরিয়ায় দুদকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা:

ডুমুরিয়ায় দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতির উৎস বন্ধ,দহ্ম মানব সম্পদ তৈরী এবং বাস্তবমুখী শিহ্মা ব্যবস্হা বাস্তবায়নে শিহ্মা বৃত্তির চেক প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন।
রবিবার উপজেলা মাধ্যমিক শিহ্মা দপ্তরের ব্যবস্থাপনায় শিহ্মা বৃত্তির চেক হস্তান্তর করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম।
উপজেলা মাধ্যমিক শিহ্মা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ বলেন, দুর্নীতি দমন কমিশনের দেওয়া অস্বচ্ছল মেধাবী ২ জন শিহ্মার্থীর হাতে তুলে দেওয়া হয় শিহ্মা বৃত্তির চেক। তাদের হাতে তিন বছর মেয়াদী প্রথম ছয় মাসের প্রত্যেককে ৬ হাজার টাকার চেক এবং জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ৪ হাজার ৫২৫ টাকার চেক হস্তান্তর করা হয়।
বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মাসুদ রানা এবং কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী শান্তা মল্লিক।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতির উৎস বন্ধ করতে দুর্নীতি দমন কমিশন নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। দহ্ম মানব সম্পদ তৈরীতে সারাদেশে শিহ্মা প্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ গঠন করেছে। যাতে মানব সম্পদ ব্যবস্হাপনায় পরির্বতন এনে তারুণদের সুশিক্ষিত এবং দহ্ম মানব সম্পদ তৈরী করা সম্ভব। সে লহ্ম্য পৌঁছাতে তার অন্যতম পদহ্মেপ অস্বচ্ছল মেধাবী শিহ্মা বৃত্তি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।