বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান হিরন
চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান হিরন

চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান হিরন

নতুন সূর্য ডেস্কঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কাউখালী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হিরন (৬৬) ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যু কালে তিনি ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কাউখালীর সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান হিরন। আজ বুধবার সকাল ৯টায় কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা ও তার গ্রামের বাড়ি কেউন্দিয়া হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
এছাড়া তাকে মুক্তিযোদ্ধা এবং সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, ওসি মো. নজরুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন থানা পুলিশের একটি চৌকস দল।
তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।