বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সবার চেয়ে এগিয়ে মন্টু
পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সবার চেয়ে এগিয়ে মন্টু

পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সবার চেয়ে এগিয়ে মন্টু


ইউনুছ আলী পাইকগাছা (খুুুুলনা)প্রতিনিধিঃ

১৯৭০ সালের জাতীয় পরিষদের সদস্য( এমএনএ), মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক শহীদ এমএ গফুর এর জ্যেষ্ঠপুত্র এবং পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু আসন্ন ২০ অক্টোবর পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের তৃনমূলের দলীয় নেতৃবৃন্দরা।

তিনি উপজেলার পৌরসভার একজন স্হায়ী বাসিন্দা। পাইকগাছার রাজনীতিতে ক্লিন ইমেজধারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর সুপার সিলেকশন
খুলনা-৬ আসনের এমপি ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৎ,যোগ্য ও তারুণ্যের প্রতিক আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু’র পক্ষে গণসংযোগ চালিয়ে পাইকগাছা উপজেলার আপাম জনতার কাছে বেশ সুনাম অর্জন করেছেন।

তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন। এ ক্লিন ইমেজ সম্পন্নব্যক্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইকগাছা উপজেলা পরিষদের উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেলে তৃনমূল পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে স্হানীয় সংসদ সদস্যের সাথে অগ্রণী ভুমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইতোমধ্যে তিনি পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

তিনি নিজেকে সাদামাটা পরিপাটি রেখে সমাজকর্ম ও মানব কল্যাণে সর্বদা লেগে থাকতে পছন্দ করেন। সদালাপী ও অমায়িক ব্যবহারের জন্য তার সুনাম রয়েছে এলাকাজুড়ে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাহায্য সহায়তায় হস্ত প্রসারিত করার কারণে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে অতি আপনজন ও জনপ্রিয়ও হয়ে উঠেছেন। বৈশ্বিক মহামারি করোনা পরিস্হিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু’র সাথে পুরো উপজেলা জুড়ে করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সচেতনতা বার্তা পৌছে দিয়ে এবং দেশব্যাপী আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড ও সমাজ পরিবর্তনের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে বেশ আলোচিত হয়ে উঠেছেন।

একই সাথে দলীয় তৃনমূল সহ উপজেলার সাধারন মানুষের কাছে ও হয়ে উঠেছেন আস্থা ও বিশ্বাসের প্রতীক। দল মত নির্বিশেষে সকলের শ্রদ্ধার পত্র তিনি। তিনি আসন্ন ২০শে অক্টোবর পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে দলীয় সমর্থন পেলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন দলীয় তৃনমূল নেতা কর্মী সহ সর্ব সাধারণ।

উল্লেখ্য,আনোয়ার ইকবাল মন্টু হাইস্কুল থেকেই ছাত্রলীগের রাজনীতীতে সম্পৃক্ত হয়। তিনি ১৯৭৪ সালে খুলনা জেলা ছাত্র লীগের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি খুলনা ছেড়ে পাইকগাছায় এসে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৯১ সালের থেকে উপজেলা আওয়ামীলীগের সাথে রয়েছেন । তিনি বিগত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ২০১৯ সালের ২৪ই নভেম্বর জমকালো সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।