শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় মানবতার সংঘের ঈদ সামগ্রী বিতরন
কলারোয়ায় মানবতার সংঘের ঈদ সামগ্রী বিতরন

কলারোয়ায় মানবতার সংঘের ঈদ সামগ্রী বিতরন


আব্দুল্লাহ আল মুত্তাকীঃ
সাতক্ষীরার কলারোয়ায় মানবতার সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠন গরিব অসহায় দুঃস্থদের মাঝে
ঈদ সামগ্রী বিতরন করেছে।
এ বছরই প্রথম মহান ব্রত নিয়ে কলারোয়া পাইলট হাইস্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা মানবতার সংঘ নামের ব্যানারে এ খাদ্য সামগ্রী বিতরন করে।
২৭ রমজান হতে ৩০ রমজান পর্যন্ত বিশ জন গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংঘের পরিচালক ফুয়াদ আল আবরার,কোষাক্ষ ফাহিম সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক সাকিব,অনলাইন সম্পাদক সাদ ও সারাফ সুমন, নাঈমসহ মানবতার সংঘের সকল সদস্যগণ।
মানবতার সংঘের পরিচালক ফুয়াদ আল আবরার বলেন, এবছর প্রথম আমরা এই সংঘের মাধ্যমের ২০ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। আগামীতে সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আরো উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করবো।
উল্লেখ্যঃ ২০২২ সালের ২৮ মার্চ মানবতার সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্টা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।