
মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাগুড়ী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল ৮ টার সময় এ জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন বাগুড়ী দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম, হাফেজ মাওলানা সাইফুল্লাহ।
ঈদের জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনীতিবিদ, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক এ জামাতে নামাজ আদায় করেছেন। নামাজের শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের নামাজের সার্বিক ভাবে আয়োজন করেন, বাগুড়ী দক্ষিণ পাড়া ঈদগাহ কমিটি, ও বাগুড়ী দক্ষিণ পাড়া যুব কমিটি।