বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে কেশেবপুরের বরণডালির ‌সাথে স্বাগতিকরা ড্র করেছে
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে কেশেবপুরের বরণডালির ‌সাথে স্বাগতিকরা ড্র করেছে

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে কেশেবপুরের বরণডালির ‌সাথে স্বাগতিকরা ড্র করেছে

মোঃ মিল্টন কবীর,কলারোয়াঃ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ‌ স্বাগতিকদের সাথে কেশবপুরের‌ বরণডালি ড্র করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বরণডালি ও কে‌ঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু মধ্য বিরতির আগে কোন দল গোল করতে না পারায় গোল শূন্য ড্র থাকে।
বিরতির পর ২১ মিনিটে বরণডালির ১১নংজার্সিধারি খেলোয়ার মিঠু একটি গোল করে দলকে এগিয়ে নেন। এরপরেই কেঁড়াগাছির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার শাহারুল ১টি গোল করে খেলায় সমতা ফেরান।

রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে ড্র থাকে।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা মিয়া।

কিছু সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন , মেম্বার মহিদুল ইসলাম, কেঁড়াগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাষ্টার আতিয়ার রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার মুনসুর আলী বিশ্বাস, সাবেক মেম্বার তৌহিদুজ্জামান, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, হোসেন আলী, আখতারুজ্জামান আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মীর শওকত আলী, মকবুল হোসেন, জিল্লুর রহমান, ফয়সাল প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।