বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে’র ফাইনালে কুশোডাঙ্গা ও কেঁড়াগাছি
কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে’র ফাইনালে কুশোডাঙ্গা ও কেঁড়াগাছি

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে’র ফাইনালে কুশোডাঙ্গা ও কেঁড়াগাছি

শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদক

সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনূর্ধ্ব-১৭) দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ৩টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে মুখোমুখি হয় কয়লা ইউনিয়ন ও কুশোডাঙ্গা ইউনিয়ন। নির্ধারিত সময়ে কুশোডাঙ্গা ১-০ গোলে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এরপর একই মাঠে ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন ও কেঁড়াগাছি ইউনিয়ন। খেলার প্রথমার্ধে কেঁড়াগাছি ২-০ গোলে এগিয়ে যায়। রেফারীর শেষ বাঁশি বাজার সময় সেই দুই গোলেই জয়লাভ করে মাঠ ছাড়ে তারা। আগামি শনিবার বিকাল ৩টায় একই মাঠে ফাইনালে কুশোডাঙ্গার মুখোমুখি হবে কেঁড়াগাছি ইউনিয়ন।

খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, ইমন হোসেন, সাইদুর রহমান, মোমিনুর রহমান, সাজেদুল করিম তপু, শান্ত, সাইফুল ইসলাম ও সাজু হাওলাদার।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, জাহাঙ্গীর হোসেন ও রুস্তম আলী।

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই কমিটির দায়িত্ব পালন করছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার তানভীর জাহান, ডাক্তার হুমায়ুন রশিদ, বিআরডিবি অফিসার সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু।

এছাড়াও এদিন খেলাগুলি উপভোগ করেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, ফায়ার সার্ভিস অফিসার শরিফুল ইসলাম, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ আব্দুর রহিম বাবু, বিএম আব্দুর রশিদ কচি, নাজমুল হাসনাইন মিলন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জামে মসজিদের খতিব মতিউর রহমান, কাজী শাহাজানসহ বিপুল সংখ্যক দর্শক।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।